1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

করোনা টিকা নিয়ে বাংলাদেশের সাফল্যের প্রশংসায় ইউনিসেফ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৫৭ Time View

করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশের উদ্যোগ ও ব্যবস্থাপনা বিশ্বের বহু দেশের চেয়ে ভাল ছিল। সাফল্যের সঙ্গে দেশের অধিকাংশ মানুষকে আনা হয়েছে টিকাদানের আওতায়, যা অনেক বড় ও উন্নত দেশও পারেনি। এ কার্যক্রমে বিশ্বের ১২১ দেশের মধ্যে বাংলাদেশকে পঞ্চম স্থানে রেখেছে নিক্কেই। এবার প্রশংসা করেছে জাতিসংঘের জরুরি শিশু তহবিলবিষয়ক সংস্থা ইউনিসেফ।

সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত করোনা টিকাকরণ নিয়ে সাফল্যের গল্পে লাল-সবুজের দেশটির নাম শীর্ষে রাখা হয়েছে। একই সঙ্গে কৃতজ্ঞতা জানানো হয়েছে ঝুঁকি নিয়ে এ কার্যক্রমে সহায়তাকারী স্বেচ্ছাসেবকদের।

মহামারি শুরুর পর গত বছরের ফেব্রুয়ারিতে বিশ্বব্যাপী করোনা টিকা বিতরণ শুরু করে কোভ্যাক্স। তাদের উদ্যোগ ও ইউনিসেফের সহায়তায় এবং কূটনৈতিক সুসম্পর্ক কাজে লাগিয়ে যেসব দেশ নিজ নাগরিকদের সুরক্ষায় টিকাদান কার্যক্রম উত্তরোত্তর এগিয়ে নিতে পেরেছে তাদের তত্ত্ব-উপাত্ত্ব মূল্যায়ণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

সফলতার গল্পে বলা হয়েছে, গত বছরের জুনে কোভ্যাক্সের টিকা দিয়ে বাংলাদেশ মাত্র চার শতাংশ মানুষকে সুরক্ষিত করতে পারলেও কয়েক মাসের মধ্যে নিজ উদ্যোগে এ কর্মসূচি অনেক এগিয়ে যায়। এতে গত এপ্রিল পর্যন্ত ৬৭ শতাংশ মানুষকে দুই ডোজ টিকাদানের আওতায় আনা গেছে, যা সত্যিই প্রশংসনীয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ