1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত

সালমানের সোনার হৃদয় : কঙ্গনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৬৯ Time View

বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। তারকা সন্তানদের বরাবরই আক্রমণ করে মন্তব্য করেছেন তিনি। এ ক্ষেত্রে কখনো ‘নেপোটিজম’, ‘দলবাজি’, ‘মুভি মাফিয়া’র মতো শব্দ ব্যবহার করেছেন এ অভিনেত্রী। কিন্তু সেই কঙ্গনাই এবার ভোল পাল্টালেন। আর সালমান খানকে বললেন, ‘সোনার হৃদয়’।

মূল ঘটনা হলো, কঙ্গনা অভিনীত ‘ধাকড়’ সিনেমাটি আগামী ২০ মে মুক্তি পেতে যাচ্ছে। প্রচারের অংশ হিসেবে বৃহস্পতিবার (১২ মে) মুক্তি পেয়েছে এর দ্বিতীয় ট্রেইলার। আর এই ট্রেইলার নিজের টুইটারে শেয়ার করেছেন সালমান খান। পাশাপাশি এ সিনেমার পুরো টিমের জন্য শুভকামনা জানিয়েছেন এ নায়ক।

সালমান খানের এ পোস্টটি নজর এড়ায়নি কঙ্গনার। এ পোস্টের জবাবে কঙ্গনা লিখেন—‘ধন্যবাদ আমার দাবাং হিরু, সোনার হৃদয়। এবার থেকে কখনো নিজেকে বলিউডে একা ভাববো না। গোটা ধাকড় টিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।’

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক সিনেমায় অভিনয় করেছেন কঙ্গনা। তবে ‘ধাকড়’ সিনেমায় কঙ্গনার চরিত্রটি অনেক বেশি চ্যালেঞ্জিং। মার্শাল আর্ট ও বন্দুক চালানোর দৃশ্যগুলোর জন্য হংকং ও থাইল্যান্ডের অ্যাকশন কোরিওগ্রাফার কঙ্গনাকে প্রশিক্ষণ দিয়েছেন। রাজনেশ ঘাই পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন অর্জুন রামপাল, দিব্য দত্ত, শরিব হাশমি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ