1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

শাহজালালে চার্জার ফ্যানের ভেতরে লুকানো ছিল ২০ স্বর্ণের বার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৬৯ Time View

গালফ এয়ারের ফ্লাইটের এক যাত্রীর লাগেজে ২০টি স্বর্ণের বার পাওয়া গেছে। লাগেজে থাকা একটি চার্জার ফ্যানের মধ্যে স্বর্ণের বারগুলো বিশেষ কায়দায় লুকানো ছিল। এসব স্বর্ণ রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম জোনে স্ক্যানিংয়ের সময় ধরা পড়ে।

গতকাল বুধবার সন্ধ্যায় বিমানবন্দরের ওই ঘটনায় শফিকুল ইসলাম নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা কাস্টম হাউস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০টি স্বর্ণের বারের ওজন দুই কেজি ৩০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার সন্ধ্যায় গালফ এয়ারের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে বাহরাইন থেকে দেশে আসেন প্রবাসী শফিকুল। পরে কাস্টম জোনে স্ক্যানিংয়ের সময় চার্জার ফ্যানের মধ্যে স্বর্ণের বার ধরা পড়ে। এরপর কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল স্বর্ণের বারগুলো জব্দ করে।

তবে শফিকুল ইসলাম এসবের কিছুই জানেন না বলে দাবি করেছেন। তাঁর দাবি, এক পরিচিত ব্যক্তি তাঁকে চার্জার ফ্যানটি দেশে নিয়ে যেতে দিয়েছিলেন। এ তথ্য জানিয়ে কাস্টম হাউস বলছে, বার উদ্ধারের ঘটনায় শফিকুলের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ