1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ

শাহজালালে চার্জার ফ্যানের ভেতরে লুকানো ছিল ২০ স্বর্ণের বার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৭৮ Time View

গালফ এয়ারের ফ্লাইটের এক যাত্রীর লাগেজে ২০টি স্বর্ণের বার পাওয়া গেছে। লাগেজে থাকা একটি চার্জার ফ্যানের মধ্যে স্বর্ণের বারগুলো বিশেষ কায়দায় লুকানো ছিল। এসব স্বর্ণ রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম জোনে স্ক্যানিংয়ের সময় ধরা পড়ে।

গতকাল বুধবার সন্ধ্যায় বিমানবন্দরের ওই ঘটনায় শফিকুল ইসলাম নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা কাস্টম হাউস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০টি স্বর্ণের বারের ওজন দুই কেজি ৩০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার সন্ধ্যায় গালফ এয়ারের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে বাহরাইন থেকে দেশে আসেন প্রবাসী শফিকুল। পরে কাস্টম জোনে স্ক্যানিংয়ের সময় চার্জার ফ্যানের মধ্যে স্বর্ণের বার ধরা পড়ে। এরপর কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল স্বর্ণের বারগুলো জব্দ করে।

তবে শফিকুল ইসলাম এসবের কিছুই জানেন না বলে দাবি করেছেন। তাঁর দাবি, এক পরিচিত ব্যক্তি তাঁকে চার্জার ফ্যানটি দেশে নিয়ে যেতে দিয়েছিলেন। এ তথ্য জানিয়ে কাস্টম হাউস বলছে, বার উদ্ধারের ঘটনায় শফিকুলের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ কাস্টম আইনে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ