1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

আইপিএল খেলতে যাচ্ছেন সালমা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ৬১ Time View

আগামী ২৩ মে (সোমবার) ভারতের পুনেতে শুরু হবে নারীদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যে টুর্নামেন্টে ফের খেলতে যাবেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অন্যতম তারকা সালমা খাতুন। টুর্নামেন্টে খেলার জন্য এরই মধ্যে ছাড়পত্রও পেয়েছেন বাংলাদেশের সাবেক এ অধিনায়ক। তবে সালমার দল এখনো চূড়ান্ত হয়নি। আগের বারের মতো এবারও ট্রেইলব্লেজার্সের হয়ে খেলতে পারেন তিনি।

ফের আইপিএলে ডাক পেয়ে উচ্ছ্বসিত সালমা। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, আমি এবারও নারী আইপিএল থেকে ডাক পেয়েছি। শুনেছি বিসিবি থেকে ছাড়পত্র দিয়েছে। তবে আমি এখনো ঢাকায় না ফেরায় নিশ্চিত না। শুনেছি, এবার বাংলাদেশ থেকে আমি একাই ডাক পেয়েছি। সব ঠিক থাকলে ১৫ বা ১৬ তারিখ দেশ ছাড়ব। দল এখনো নিশ্চিত না, তবে আগের টিমেই হওয়ার সম্ভাবনা বেশি।

এর আগে সালমার সঙ্গে নারী আইপিএলে খেলেছেন জাহানারা আলমও। তবে এবার সালমা একাই পেয়েছেন এই সুযোগ। এবারের নারীদের আইপিএল টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ২৮ মে (শনিবার)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ