1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী

বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন পরীমনি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ৭৬ Time View

ঈদের ছুটিতে বিরতিতে আছেন চিত্রনায়িকা পরীমনি। স্বামী রাজ ও নানাকে নিয়ে ছুটি কাটাচ্ছেন কক্সবাজারে। সেখান থেকে পোস্ট করছেন বিভিন্ন মুহূর্তের ছবি। এবার তিনি প্রকাশ করলেন বেবি বাম্পের ছবি। হালকা লিপস্টিক আর চশমা পরে সবুজ গাউনে মাতৃত্বকালীন শুভ্রতায় ভক্তদের আবারও জানান দিলেন অল্প দিনেই মা হচ্ছেন আলোচিত এই নায়িকা।

বৃহস্পতিবার (৫ মে) দিবাগত রাত পৌনে ১টায় ছবিটি প্রকাশ করেছেন পরীমনি। তার সেই ছবি প্রকাশ হতেই নেটিজেনদের নজর কেড়েছে। ভক্ত অনুরাগীরা শুভেচ্ছা জানাচ্ছেন প্রিয় তারকাকে।

ঈদের আগের দিন পরীমনি ও রাজ উড়াল দেন কক্সবাজার। সেখান যাওয়ার পর থেকে নিয়মিত ছবি শেয়ার করছেন পরীমনি ও তার স্বামী রাজ। বুধবার (৪ মে) নায়িকা তার ফেসবুক পেজে আপলোড করেন কিছু রোম্যান্টিক ছবি। যেখানে দেখা গেছে, সমুদ্রের তীরে দাঁড়িয়ে পরম আদরে একে-অপরকে জড়িয়ে আছেন পরীমনি-রাজ। আবার চুম্বনরত অবস্থায়ও ক্যামেরাবন্দি হয়েছেন তারা।

পরীমনি ও রাজের এই অপূর্ব প্রেমময় মুহূর্ত মুগ্ধ করেছে অনুসারীদের। সেসব ছবির ক্যাপশনে পরীমনি উদ্ধৃত করেছেন সুইডিশ অভিনেত্রী ইংগ্রিড বার্গম্যানের একটি উক্তি। তা হলো, ‘শব্দ যখন অতিরিক্ত হয়ে যায়, তখন কথাকে থামিয়ে দেওয়ার জন্য প্রকৃতির একটি প্রেমময় কৌশল হলো চুম্বন।’

স্বামী ও নানাকে ঘিরেই পরীর পৃথিবী। তাই কক্সবাজার সফরে পরী ও রাজ তাদরে সঙ্গে নিয়ে গেছেন নানা শামসুল হককে। ঈদের দিন তিনজনের কয়েকটি ছবি শেয়ার করে তৃপ্ত মনের অনুভূতি প্রকাশ করেছিলেন চিত্রনায়িকা।

লিখেছিলেন, ‘এবার মনে হচ্ছে আল্লাহ পুরো দুনিয়াটা আমার করে দিয়েছে… আলহামদুলিল্লাহ। আমার ঘর এখন রাজ। আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটা আমার নানা ভাই। তারা আমার সঙ্গেই আছে, আমি পরিপূর্ণ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ