1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

অবিশ্বাস্যভাবে ফাইনালে ওঠে গেল রিয়াল মাদ্রিদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৫৯ Time View

সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে রিয়াল মাদ্রিদ অবিশ্বাস্যভাবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠে গেল। খেলার ৮৯ মিনিট পর্যন্ত যে দল ০-১ গোলে পিছিয়ে, তারাই শেষ পর্যন্ত জিতে গেল ৩-১ গোলে।

সিটির মাঠে প্রথম লেগে ৪-৩ গোলে হেরে যাওয়া রিয়াল এই জয়ের ফলে দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলে ফাইনালে নাম লিখিয়ে ফেলল। ফাইনালে তারা খেলবে লিভারপুলের বিরুদ্ধে।

রিয়ালের ঘুরে ৯০তম মিনিটে। এ সময় বেনজেমার ক্রসে কাছ থেকে পায়ের টোকায় সমতা টানেন রদ্রিগো। দ্বিতীয়ার্ধে টনি ক্রুসের বদলি নামা এই ব্রাজিলিয়ান যোগ করা সময়ের প্রথম মিনিটে আবার জালে বল পাঠান। কারভাহালের ক্রসে ঠিক মতো হেড করতে পারেননি মার্কো আসেনসিও, তার পেছনেই থাকা অরক্ষিত রদ্রিগো কাজে লাগান সুবর্ণ সুযোগ।
দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৫-৫। যোগ করা সময়েই দুই দলের সামনে সুযোগ আসে ম্যাচ শেষ করে দেওয়ার। রদ্রিগোর হ্যাটট্রিক হওয়া ঠেকান এদেরসন। ডি-বক্সে অরক্ষিত ফোডেন উড়িয়ে মারেন বল।

ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর কিছুক্ষণ পরই আবারো সিটির জালে বল! ৯৫তম মিনিটে সফল স্পট কিকে রিয়ালকে এগিয়ে নেন বেনজেমা। ডি-বক্সে ফরাসি ফরোয়ার্ডকে সিটির দিয়াস ফাউল করায় পেনাল্টি পেয়েছিল রিয়াল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ