1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

৩ বছর পর কোম্পানীগঞ্জ যাচ্ছেন ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ৫১ Time View

প্রায় তিন বছর পর নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাজাপুরে নিজ বাড়িতে যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাজাপুরে নিজ বাড়িতে পৌঁছাবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পরে তিনি কবিরহাট জিরো পয়েন্টে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। কোম্পানিগঞ্জ ও কবিরহাট নিয়ে গঠিত নোয়াখালী-৫ আসনই ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা।

অসুস্থতা ও করোনাভাইরাসের কারণে তিনি টানা ৩৩ মাস নিজ এলাকায় যেতে পারেননি। সবশেষ ২০১৯ সালের ১৩ অগাস্ট ঈদুল আজহা উদযাপনে তিনি নোয়াখালী গিয়েছিলেন।

ওবায়দুল কাদের আসবেন বলে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। বুধবার দুপুরে তার বাড়ির আশপাশে গোয়েন্দা পুলিশের সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। কোম্পানীগঞ্জের পথঘাট ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, মন্ত্রীর আগমন উপলক্ষে বাড়ির সামনে গার্ড অব অনার মঞ্চ তৈরি করা হয়েছে। পুলিশ মঞ্চ পরিদর্শন করেছে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ