1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

‘পদ্মা সেতু চালু জুনেই, উদ্বোধনের দিন ঠিক করবেন প্রধানমন্ত্রী’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৫২ Time View

আগামী জুনেই পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হবে। জুন মাসের যেকোনো দিন এই সেতু উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের ছুটি শেষে পদ্মা সেতু উদ্বোধনের দিন-তারিখ নির্ধারণ করবেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান আজ মঙ্গলবার সকালে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে এ খবর জানান।

শাজাহান খান বলেন, আগামী জুনের যেকোনো দিন চালু হবে পদ্মা সেতু। দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ জুনের মধ্যেই পদ্মা সেতু দিয়ে যাতায়াত করতে পারবে। পদ্মা সেতু চালুর সময় রেললাইন চালু করা সম্ভব হবে না। রেললাইন পদ্মা সেতু চালুর পরে হবে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। এ ছাড়া পদ্মা সেতু চালুর আগেই সেতুর টোল নির্ধারণ করা হবে।

পদ্মা সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ১৯৯৩ সালে ২৫ অক্টোবর প্রথম পদ্মা সেতু নির্মাণের কথা জাতীয় সংসদে প্রস্তাব দিলেও তৎকালীন সরকার তা বাস্তবায়ন করতে পারেনি। দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এই সেতু নির্মাণ। নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করতে পেরে আমরা গর্বিত।

মাদারীপুর পৌরসভার আয়োজনে সকাল ৮টায় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের জামাত পড়ান জেলা জামে মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস হাবিবুল্লাহ। এতে অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহান্দার আলী জাহানসহ কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি।

নামাজ আদায় শেষে একে অপরে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। করোনাকালে দুই বছর বৃহৎ পরিসরে ঈদের নামাজ আদায়ে বিধি-নিষেধ থাকলেও এবারে স্বস্তি ফিরে আসে সবার মাঝে।

সূত্র : বাসস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ