1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ রাজধানীর শাহবাগে ৪০ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৪

স্ত্রীই আমার সবচেয়ে বড় কোচ: হেটমায়ার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৫৮ Time View

ওয়েস্ট ইন্ডিজের তরুণ মারকুটে ব্যাটার শিমরন হেটমায়ারের সামাজিক যোগাযোগ মাধ্যম প্রোফাইলে চোখ রাখলে দেখা যায়, তার বেশিরভাগ পোস্টই করা হয়েছে স্ত্রী নির্ভানি হেটমায়ারের সঙ্গে। কখনও দুজনের যুগল ছবি, আবার কখনও নির্ভানির একক ছবিই পোস্ট করে থাকেন শিমরন হেটমায়ার।

যা দেখে সহজেই বোঝা যায়, স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশে পুরোপুরি উদার এ ক্যারিবীয় তারকা। অবশ্য শুধু ব্যক্তিগত জীবনে নয়, খেলোয়াড়ি ক্যারিয়ারেও নির্ভানির প্রতি একপ্রকার কৃতজ্ঞ শিমরন। কেননা তার খেলার সবচেয়ে বড় কোচ এবং সমালোচক যে ঘরের মানুষ নির্ভানিই!

ক্যারিয়ারের শুরুতে উইকেটে গিয়ে প্রথম বল থেকেই মারতে শুরু করতেন শিমরন। এতে ঝড়ো ইনিংসের দেখা মিললেও ধারাবাহিকতা ছিল না বললেই চলে। তা দেখে নির্ভানিই শিমরনকে পরামর্শ দেন যাতে উইকেটে গিয়ে শুরুতে কয়েক বল দেখে নিজের ইনিংস শুরু করেন শিমরন।

আইপিএলের এবারের আসরে সাড়ে ৮ কোটি রুপিতে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে এসে এ কথা জানিয়েছেন শিমরন নিজেই। সোমবার সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে নিজের ক্যারিয়ারের ওপর স্ত্রীর প্রভাব সম্পর্কে আরও অনেক তথ্যই দিয়েছেন এ তরুণ ক্যারিবিয়ান।

শিমরন বলেছেন, ‘(আইপিএলে) প্রথম দুই বছর আমি উইকেটে সেট হওয়ার জন্য নিজেকে যথেষ্ট সময় দেইনি। এবার তাই বিষয়টা ছিল নিজেকে সময় দেওয়ার। এ বছর এবং গত বছর, নিজেই নিজেকে বলেছি যে পরিস্থিতি ঠিক কেমন আছে। আমার স্ত্রীই আমার সবচেয়ে বড় কোচ এবং সবচেয়ে তীর্যক সমালোচক। সে আমাকে বলেছে, শুরুতে কিছু সময় নিয়ে পরিস্থিতি বুঝে নিতে।’

এসময় শিমরন জানান, ইংলিশ তারকা জস বাটলারের কাছ থেকে রিভার্স সুইপ শেখার ইচ্ছা রয়েছে তার, ‘আমি জস বাটলারের কাছে শিখতে চাই কীভাবে রিভার্স সুইপ করতে হয়। আমি নেটে অনুশীলন করছি কিন্তু ঠিকঠাক হচ্ছে না। যখন তার সঙ্গে ব্যাটিং করি, সে কাজ সহজ করে দেয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ