1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

ঈদযাত্রায় দুর্ভোগ হয়নি বলে কষ্ট পাচ্ছে বিএনপি: কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ৫২ Time View

ঈদযাত্রায় ঘরমুখো যাত্রীদের এবার দুর্ভোগ পোহাতে হয়নি বলে বিএনপিসহ বিরোধী দলগুলো কষ্ট পাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, ‘এবারের ঈদযাত্রা অতীতের যেকোনো সময়ের তুলনায় স্বস্তিদায়ক হয়েছে। তবুও বিএনপিসহ বিরোধী দলগুলো বলছে, স্বস্তিদায়ক হয়নি। আসলে ঈদযাত্রায় মানুষের দুর্ভোগ হয়নি বলে কষ্ট পাচ্ছে।’

সোমবার (২ মে) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ঈদের আগে ঘরমুখো মানুষের জনস্রোত দেখা গেছে। অনেকে দুর্ভোগের আশঙ্কা করেছিলেন। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও তদারকিতে এবং সবার আন্তরিক প্রচেষ্টায় সব আশঙ্কা উড়িয়ে ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে।’

এসময় ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে যারা নিরলস পরিশ্রম করেছেন, বিশেষ করে মন্ত্রণালয়ের সব কর্মকর্তা, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী, মালিক শ্রমিক নেতা, হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন ও সাংবাদিক বন্ধুরাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ওবায়দুল কাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ