1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

জাতীয় ঈদগাহে হামলার কোনো হুমকি নেই : ডিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ৫৪ Time View

এবার ঈদুল ফিতরের প্রধান জামাতে জাতীয় ঈদগাহে চার স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জামাতে ছাতা ও জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনার অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

আজ রোববার (০১ মে) জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ঈদ জামাতে আসা মুসল্লিরা জায়নামাজ ও ছাতা সঙ্গে নিয়ে আসতে পারবেন। এর বাইরে কোনো কিছু সঙ্গে নিয়ে আসতে নিষেধ করছি আমরা। এছাড়াও প্রত্যেকের তল্লাশির মধ্য দিয়ে আর্চওয়ে গেট দিয়ে ঈদগাহে প্রবেশ করতে হবে। কারো সঙ্গে ব্যাগ থাকলে ব্যাগও তল্লাশি করা হবে।

কমিশনার বলেন, এবারের ঈদে ঢাকায় ছোট বড় ঈদগাহ এবং মসজিদ মিলে মোট ১৪৬৮টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সবকটিতেই নিরাপত্তা দেবে ডিএমপি। এছাড়াও জাতীয় ঈদগাহে জামাতের আগে সুইপিং করবে বোমা ডিস্পোজাল ইউনিট, চারপাশে থাকবে সিসিটিভি ক্যামেরা। ক্যামেরার ফুটেজ পর্যবেণ করবে ডিএমপির টিম।

তল্লাশি করতে সময় লাগার কারণে ঈদগাহের জামাতে মুসল্লিদের নির্ধারিত সময়ের আগে আসার অনুরোধ করেন ডিএমপি কমিশনার। বৈরী আবহাওয়ার কারণে ঈদের প্রধান জামাত বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হলে সেখানেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ঈদের জামাতে কোনো জঙ্গি হামলার হুমকি আছে কি না? সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ঈদ জামাতে জঙ্গি হামলার কোনো হুমকি নেই।

সংবাদ সম্মেলনের আগে কমিশনার গোটা ঈদগাহ এলাকার নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। কথা বলেন সোয়াত, ডগ স্কোয়াডসহ সংশ্লিষ্টদের সঙ্গে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ