1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

আকস্মিক সফরে ইউক্রেনে অ্যাঞ্জেলিনা জোলি

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ৭৫ Time View

ইউক্রেনের লভিভ শহরে আকস্মিক সফর করেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তিনি সেখানকার একটি রেল স্টেশনে গিয়ে বাস্তুহারা লোকজনের সঙ্গে সাাত করেছেন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর থেকে বহু মানুষ বিভিন্ন সাবওয়ে স্টেশনে আশ্রয় নিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে অ্যাঞ্জেলিনা জোলির ইউক্রেন সফরের বিষয়টি নিশ্চিত করা হয়।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বিশেষ দূত হিসেবে কাজ করছেন ৪৬ বছর বয়সী এই অভিনেত্রী।

জাতিসংঘের এই সংস্থাটি জানিয়েছে, গত দুমাসের যুদ্ধ-সংঘাতে ইউক্রেনে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এক কোটি ২৭ লাখ মানুষ।

রেল স্টেশন পরিদর্শনের সময় বাস্তুচ্যুত লোকজনের সঙ্গে কাজ করা স্বেচ্ছাসেবকদের সঙ্গে দেখা করেন তিনি। ওই স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন যে, ডিউটিতে থাকা সব মনোরোগ বিশেষজ্ঞ দিনে প্রায় ১৫ জনের সঙ্গে কথা বলেন।

স্বেচ্ছাসেবকদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই স্টেশনে থাকা বেশিরভাগই শিশু যাদের বয়স দুই থেকে ১০ বছর।

অ্যাঞ্জেলিনা জোলি তাদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, তারা সবাই খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আমি জানি এই যুদ্ধ পরিস্থিতি শিশুদের ওপর কতটা প্রভাব ফেলছে।

এর আগে গত মাসে ইয়েমেনে সফর করেন অ্যাঞ্জেলিনা জোলি। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ-সংঘাতে দেশটিতে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ