1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি লালনের মানবতাবাদী দর্শন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সেতু বললেন হাইকমিশনার কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, আটকাল পুলিশ চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ কি‌.মি. যানজট

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১১৩ Time View

টাঙ্গাইলের মহাসড়‌কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার সড়‌কে তীব্র যানজটের সৃ‌ষ্টি হ‌য়েছে। এ ছাড়া সেতুর ওপর প‌রিবহনের দীর্ঘ সা‌রির সৃষ্টি হ‌য়ে‌ছে।

শ‌নিবার (৩০ এপ্রিল) ভোর থে‌কে ঢাকা বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়‌কের ১৩ কি‌লো‌মিটারজু‌ড়ে থে‌কে থে‌মে যানবাহন চলাচল কর‌ছে‌। এ ছাড়া কোথাও কোথাও যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে চরম ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছে মহাসড়‌কে চলাচলকারী প‌রিবহ‌নের চালক ও যাত্রীরা।

এদিকে ঈ‌দকে কেন্দ্র ক‌রে বঙ্গবন্ধ‌ু সেতু‌তে স‌র্বোচ্চ টোল আদা‌য়ের রেকর্ড সৃষ্টি হ‌য়ে‌ছে।

সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা গে‌ছে, গেল ২৪ ঘণ্টায় (শুক্রবার ২৯ এপ্রিল সকাল ৬টা থেকে শ‌নিবার ৩০ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত) বঙ্গবন্ধু সেতু পূর্ব ও প‌শ্চি‌ম মি‌লি‌য়ে ৪২ হাজার ১৯৯ পরিবহ‌ন পারাপার হ‌য়েছে। এতে টোল আদায় হ‌য়ে‌ছে ৩‌ কো‌টি ১৮ লাখ ৮ হাজার টাকা।

এর ম‌ধ্যে সেতু পূর্ব টোল প্লাজায় উত্তরবঙ্গ ও দ‌ক্ষিণবঙ্গগামী ২৫ হাজার ৭৮১টি প‌রিবহ‌নের বিপরী‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ১ কো‌টি ৭৭ লাখ ২৯ হাজার ৫০ টাকা এবং প‌শ্চিম থেকে ঢাকাগামী প‌শ্চিম টোল প্লাজায় ১৬ হাজার ৪১৮টি প‌রিবহ‌নের বিপরী‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ১ কো‌টি ৪০ লাখ ৭৮ হাজার ৯৫০ টাকা।

এদিকে মহাসড়‌কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব দুই লে‌নের মহাসড়‌কে যানজট এড়া‌তে ঢাকাগামী প‌রিবহনগু‌লো‌কে বঙ্গবন্ধু‌ সেতু পূর্ব গোল চত্বর থেকে ঘু‌রি‌য়ে ভুঞাপুর তারাকা‌ন্দি সড়কে দি‌কে দেওয়া হচ্ছে। এতে মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ কম‌লেও ভূঞাপুর-বঙ্গবন্ধু‌ সেতু-ভুঞ‌াপুর-এলেঙ্গা আঞ্চ‌লিক সড়‌কে প‌রিবহনের চাপ বে‌ড়ে‌ছে।

মহাসড়‌কের এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান জানান, ঈদকে‌ন্দ্রিক মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ র‌য়ে‌ছে। ধীরগ‌তি‌তে চলাচল কর‌ছে প‌রিবহনগু‌লো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ