1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

সালমানের ছবিতে নায়িকা হচ্ছেন শেহনাজ গিল!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৭২ Time View

ক্যাটরিনা কাইফ, জারিন খান, সোনাক্ষী সিনহার পর সালমান খানের হাত ধরে এবার বলিউডে পা দিতে চলেছেন শেহনাজ গিল। বিগ বস থেকে জনপ্রিয়তা কুড়িয়েছেন আগেই। সবশেষ প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে বারবার খবরের শিরোনাম হয়েছেন শেহনাজ।

শেহনজাকেই প্রথম থেকে বেশ পছন্দ সালমানেরও। এমনকি সিদ্ধার্থের মৃত্যুর পর শেহনাজের পাশেও দাঁড়িয়ে ছিলেন সালমান খান। এবার শেহনাজকে সালমান দিতে চলেছেন নতুন ক্যারিয়ার।

বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে সালমান ও শেহনাজের বলিউডে অভিষেকের গল্প। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সালমান নাকি স্পষ্ট করে শেহনাজকে জানিয়েছেন, তুমি সিনেমায় অভিনয়ের জন্য যত খুশি টাকা পারিশ্রমিক হিসেবে নিতে পারো। এমনকি শুটিংয়ের দিনক্ষণ তুমিই ঠিক করবে।

তবে সালমানের কোন সিনেমায় শেহনাজকে দেখা যাবে, তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে সালমানের কাভি ইদ কাভি দিওয়ালি ছবিতেই শেহনাজের অভিষেক হতে পারে শোনা যাচ্ছে। তবে এ ছবির একমাত্র নায়িকা অর্থাৎ কেন্দ্রীয় চরিত্রে তিনি থাকবেন কি না, তা নিয়ে এখনো সঠিক খবর পাওয়া যায়নি।

সালমানের ঝুলিতে এখন বেশ কয়েকটা ছবি। যার মধ্যে রয়েছে ‘টাইগার থ্রি’, ‘বাজরঙ্গি ভাইজানে’র সিক্যুয়েল, ‘নো এন্ট্রি’ ছবির সিক্যুয়েলও। এর মধ্যেই শেহনাজকে নিয়ে সিনেমার ঘোষণা দিলেন বলিউডের ভাইজান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ