1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

সকল আর্জেন্টাইনকে ছাটাই করছে পিএসজি!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৪৭ Time View

পিএসজিতে বড় ধরনের পরিবর্তনের গুঞ্জন উঠেছে। ফরাসি দলটি ইতোমধ্যেই চিহ্নিত করে ফেলেছে, কাদের প্রথমেই ক্লাব থেকে তাড়িয়ে দিতে হবে। ফলে বিপাকে পড়তে যাচ্ছে আর্জেন্টাইন তারকারা। এই তালিকায় রয়েছেন ডি মারিয়া, পারেদেস, জুলিয়ান ড্র্যাক্সলার, লেইভিন কুরজাওয়া, তিলো কেহরাররাও। বেঁচে যাওয়া একমাত্র আর্জেন্টাইন নিওনেল মেসি।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, চলতি মৌসুমে লিগ জিতেছে পিএসজি। তবে তারকাখচিত দল কেবল ফরাসি লিগ জিতলেই যে প্রত্যাশা পূরণ হয়ে যায় না। সে কারণে চলতি মৌসুমটাকে বড় এক হতাশা হিসেবেই দেখা হচ্ছে ক্লাবের ওপর মহলে। ফলে ক্লাবটিতে বড় ধরনের পরিবর্তন আসছে।

দল থেকে বাদ পরতে যাওয়াদের মধ্যে ডি মারিয়ার ক্লাব ছাড়া অনেকটাই নিশ্চিত। আসছে জুনে পিএসজির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ। তার সঙ্গে ফরাসি চ্যাম্পিয়নরা আর চুক্তির মেয়াদ বাড়াবে না। যার ফলে আগামী মৌসুমে তার ঠিকানা হবে অন্য কোনো দলে। স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, অ্যাটলেটিকো মাদ্রিদ বা বার্সেলোনায় হতে পারে তার নতুন গন্তব্য।

এই লিস্টের অন্য সদ্য জুলিয়ান ড্র্যাক্সলারের পরিস্থিতি অবশ্য ডি মারিয়ার মতো নয়। বড় তারকা হিসেবে ক্লাবটিতে বছর কয়েক আগে যোগ দেওয়া জুলিয়ান এখন ক্লাবটির জন্য গুরুত্বহীন একজন। সে কারণেই মূলত ক্লাবটি তাকে ছেড়ে দিতে চাইছে, জার্মান এই খেলোয়াড়ের জন্য অবশ্য জার্মানির বেশ কয়েকটি ক্লাব আগ্রহও প্রকাশ করেছে ইতোমধ্যে। তবে লেকিপে জানাচ্ছে, সেভিয়াও হতে পারে তার নতুন গন্তব্য।

তালিকায় পারেদেসের নামটা খানিকটা চমক হিসেবেই এসেছে। তিন মৌসুম আগে তাকে ৪০০ কোটি টাকায় দলে ভিড়িয়েছিল ক্লাবটি। কোচ মরিসিও পচেত্তিনোও তাকে গুরুত্বপূর্ণ সব ম্যাচেই খেলিয়েছেন। এরপরও তাকে ছেড়ে দিতে চাইছে পিএসজি। ফরাসি সংবাদ মাধ্যমের খবর, তার ভবিষ্যত অপেক্ষা করতে সিরি’আতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ