1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

কাতার থেকে দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৪৩ Time View

দীর্ঘমেয়াদে বাংলাদেশে এলএনজি রপ্তানির বিষয়ে কাতারের অব্যাহত সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘বাংলাদেশ বর্তমানে কাতার থেকে এলএনজি ক্রয় করছে এবং সরকার এটি দীর্ঘ সময়ের জন্য চালিয়ে যেতে চায়।’

সোমবার (২৫ এপ্রিল) ঢাকায় কাতারের নবনিযুক্ত রাষ্ট্রদূত সেরায়ে আলি আল-কাহতানি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

কাতার থেকে বাংলাদেশের এলএনজি কেনার আকাঙ্ক্ষার জবাবে বাংলাদেশে দেশটির নবনিযুক্ত রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহের বিষয়ে তাদের ১৫ বছরের চুক্তি রয়েছে। চুক্তিটি আরও বাড়ানো হতে পারেও বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

বাংলাদেশে কাতারের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও সুসংহত হবে।

এ সময় রাষ্ট্রদূত উল্লেখ করেছেন যে আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া আসন্ন বিশ্বকাপ ফুটবল-২০২২ আয়োজনের জন্য স্টেডিয়াম নির্মাণে বাংলাদেশি কর্মীরা দক্ষতার সঙ্গে কাজ করছেন। জবাবে প্রধানমন্ত্রী এ বিষয়ে আরও সহযোগিতার প্রস্তাব দেন।

তিনি রাষ্ট্রদূত সেরায়ে আলি আল-কাহতানির মাধ্যমে কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া।
খবর বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ