1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

এবার কারিশমার বিপরীতে যিশু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৬৭ Time View

টালিউডের যিশু সেনগুপ্তের বৃহস্পতি একেবারে তুঙ্গে। দক্ষিণী সিনেমা বা বলিউডেও বেশ সরব। কয়েকটি সিনেমায় কাজ করেছেন। কাজ চলেছে আরও কয়েকটির।

সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত যিশু অভিনীত বাংলা সিনেমা ‘অভিযান’ মুক্তি পায়। সিনেমাটিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কিছুদিন আগে হায়দ্রাবাদে কাজ করে এসেছেন এক দক্ষিণী সিনেমার।

বলিউডে পর পর ছবি করছেন যিশু। এ ব্যস্ততার মাঝেই এক হিন্দি ওয়েব সিরিজের খবর দিলেন যিশু। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার নিজের অ্যাকাউন্ট থেকে ক্ল্যাপারবোর্ডসহ একটি ছবি পোস্ট করে সিরিজের প্রথম দিনের শুটিং শেষ করেছেন বলে জানিয়েছেন যিশু।

বলিউড পরিচালক অভিনয় দেও পরিচালিত ‘ব্রাউন’ ওয়েব সিরিজে যিশু সেনগুপ্তের পাশে দেখা যাবে নব্বই দশকের অন্যতম সুপারহিট নায়িকা কারিশমা কাপুরকে। সঙ্গে রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী হেলেন ও সোনি রাজদান।

বলিউডের বিদ্যা, কঙ্গনাদের মতো দাপুটে অভিনেত্রীদের পর কারিশমা কাপুরের সঙ্গে কাজ করছেন যিশু সেনগুপ্ত। ‘সড়ক ২’ ছবিতে আলিয়া ভাটের সঙ্গেও দেখা গিয়েছিল তাঁকে। তবে শুধু বলিউডের ছবি নয়। দক্ষিণী ছবিতেও অভিনয় করে নজর কেড়েছিলেন যিশু।

অভীক বড়ুয়ার ‘সিটি অব ডেথ’ বইয়ের উপর ভিত্তি করে তৈরি হবে ওয়েব সিরিজ ‘ব্রাউন’। এদিকে ক্ল্যাপারবোর্ড হাতে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে কারিশমাও লিখেছেন, “নতুন শুরু ‘ব্রাউন’।” ২০২০ সালে ওয়েব সিরিজ ‘মেন্টালহুডে’ শেষবার দেখা গিয়েছিল কারিশমা কাপুরকে।
খবর হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ