1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

জোড়া পেনাল্টি মিসের পরও জিতলো রিয়াল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৫৩ Time View

দারুণ ছন্দে থাকা কারিম বেনজেমার বিরল বাজে দিনে ঘাম ঝড়ানো জয়ে শিরোপার আরও কাছে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। ফরাসি স্ট্রাইকার দ্বিতীয়ার্ধে আট মিনিটের ব‍্যবধানে দু’টি স্পট কিকে গোল করতে ব‍্যর্থ হলেও ওসাসুনাকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল। নিজেদের শেষ পাঁচ ম্যাচে আর মাত্র চার পয়েন্ট পেলেই ট্রফি নিশ্চিত করবে দলটি।

ওসাসুনার মাঠে ম্যাচের ১২ মিনিটেই দাভিদ আলাবার গোলে লিড নেয় লসব্লাঙ্কোস। অবশ্য মিনিট দুয়েকের মাথায় সমতায় ফেরে ওসাসুনা। স্কোর শিটে নাম তোলেন আন্তে বুদিমির। ৩২ মিনিটে বুদিমিরের করা আরও একটি গোল বাতিল হয় অফসাইডে। প্রথমার্ধের শেষ দিকে মার্কো অ্যাসেনসিওর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে পরপর দু’টি পেনাল্টি মিস করেন কারিম বেনজেমা। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে লুকাস ভাসকেসের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ে ৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে গ্যালাক্টিকোস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ