1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

আর্থ-সামাজিক উন্নয়নে বিস্ময় সৃষ্টি করেছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৪৮ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শ ও চিন্তাধারা এবং তার নির্দেশিত পথে দেশ পরিচালনার ফলে বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নে সারা বিশ্বে বিস্ময় সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

স্থানীয় সময় রোববার বিকেলে সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে সোমবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী মুজিবনগর দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপটের ওপর আলোকপাত করে বিশ্বমঞ্চে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পেছনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূল ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে বাঙালি জাতির মুক্তির লক্ষ্যে এই মহান নেতার ত্যাগ-তিতিক্ষার বিষয়টি সামনে আনেন তিনি।

ড. মোমেন বলেন, ‘১৯৭১-এর ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে তার নেতৃত্বে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের জন্ম হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭১-এর ১৭ এপ্রিল মুজিবনগরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়।

‘বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং জাতীয় চার নেতার দিকনির্দেশনায় দীর্ঘ নয় মাসব্যাপী সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অবশেষে বাঙালি জাতি চূড়ান্ত বিজয় অর্জন করে।’

বর্তমান বাংলাদেশের অবস্থা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেদিনের যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে অসাধারণ সাফল্য অর্জন করে বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।’

তিনি বাংলাদেশের এই উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে বর্তমানে সে দেশে সরকারি সফরে রয়েছেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তৌহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ, সংসদ সদস্য জিল্লুল হাকিম, সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ