1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

নতুন বছরে ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রতিজ্ঞা মেয়র আতিকের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৪৮ Time View

নগরবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় মেয়র বলেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। শুভ নববর্ষ। নববর্ষ সবার মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ- বাংলা নববর্ষে এ প্রত্যাশা করি।

নগরবাসীর উদ্দেশে মেয়র বলেন, আসুন আমরা নতুন বছরে প্রতিজ্ঞা করি, আমাদের এই প্রাণের শহর, অতি আদরের শহর ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো। সবাই মিলে একটি সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলবো।

তিনি বলেন, নতুন বছর ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মানুষে-মানুষে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করুক, সব সংকট মোকাবিলার শক্তি দান করুক এবং সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি-এই প্রার্থনা করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ