1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

রণবীর-আলিয়ার বিয়েতে অতিথি ২৮, নিরাপত্তায় ২০০ জন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৬২ Time View

অবশেষে চলে এসেছে কাঙ্খিত সেই ক্ষণ। যেদিকে তাকিয়ে আছে বলিউডের লাখো কোটি ভক্ত অনুরাগী। কারণ আজই সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসেছেন রণবীর-আলিয়া।

রণবীরের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’-তে হচ্ছে বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা। সেখানে পাঞ্জাবি রীতি মেনে আলিয়াকে বিয়ে করতে চলেছেন রণবীর।

পরিবার সূত্রে খবর, বেলা ১১টার পর ‘পাগড়ি’ পরার রীতি শুরু হয়। দুপুর ২টা থেকে ৩টা মধ্যে ‘ফেরে’ (সাত পাক ঘোরা) শুরু হবে, ওটাই নির্ধারিত মহরত।

বিয়েতে উপস্থিত থাকবেন মাত্র ২৮ জন অতিথি। মূলত কাপুর ও ভাট পরিবারের সদস্যরাই এই বিয়েতে আমন্ত্রিত। তবে অতিথি সংখ্যা সীমিত হলেও জাঁকজমকপূর্ণ হচ্ছে অনুষ্ঠান। এছাড়াও বিয়ের অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে থাকছে ২০০ জন বাউন্সার।

দীপিকা-ক্যাটরিনাদের মতো আলিয়াও নিজের এই বিশেষ দিনে সব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গায় সাজবেন বলে খবর। অন্যদিকে রণবীরের পরনে থাকবে মণীশ মালহোত্রার ডিজাইনার পোশাক।

এখন শুধু বর-কনের বেশে রণবীর-আলিয়ার প্রথম ঝলক দেখবার অপেক্ষা!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ