1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অপরাধে গ্রেপ্তার ৫০

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৮০ Time View

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ছয়টা থেকে বুধবার (১৩ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে ৭৬৩ পিস ইয়াবা, ১২৫ কেজি ৭০ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা, ২৫ পুরিয়া হেরোইন ও ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ