1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

২৪ ঘণ্টায় ২ ডেঙ্গুরোগী হাসপাতালে

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৪১ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুজন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। দুজনই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে দেশে বর্তমানে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা তিনজন। তাদের সবাই ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ডিপিএম)ই-এম আই এস ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর (২০২২ সালের ১ জানুয়ারি থেকে ১০ এপ্রিল) এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গুরোগীর সংখ্যা ১৭১ জন। এরমধ্যে জানুয়ারি মাসে ১২৬ জন, ফেব্রুয়ারিতে ২০ জন, মার্চে ২০ জন এবং চলতি মাসের ১০ এপ্রিল পর্যন্ত ভর্তি হয়েছেন ৫ জন। এ বছর হাসপাতালে ভর্তি ১৭১ জন ডেঙ্গুরোগীর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬৮ জন।

গত ১ জানুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত মোট ভর্তি ১৭১ জনের মধ্যে রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৩৫ জন, বেসরকারি হাসপাতালে ৫০ জন এবং রাজধানীর বাইরের হাসপাতালে ভর্তি হন ৮৬ জন।

গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। ওই বছর আক্রান্ত রোগীদের মধ্যে মারা যান ১০৫ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ