1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

২৫ এপ্রিলের মধ্যে বেতন-ভাতা দিতে আদেশ জারি

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৪৫ Time View

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী, সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার/কর্মচারীদের চলতি মাসের বেতন ২৫ তারিখের মধ্যে দিতে আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

রোববার (১০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের ট্রেজারি ব্যবস্থাপনা অধিশাখার উপসচিব এএসএম লোকমান স্বাক্ষরিত আদেশ জারি করেছে অর্থ বিভাগ। হিসাব মহানিয়ন্ত্রক, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এবং বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালককে (অর্থ) এই চিঠিটি পাঠিয়েছে অর্থ বিভাগ।

আদেশে অর্থ বিভাগ জানিয়েছে, সরকারি বর্ষপঞ্জি-২০২২ অনুযায়ী ৩ মে তারিখে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসার/কর্মচারীদের এপ্রিল-২০২২ মাসের বেতন-ভাতাদি এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের চলতি মাসের অবসর ভাতা ২৫ এপ্রিলের মধ্যে প্রদান করা হবে।

আদেশে আরও জানানো হয়, বাংলাদেশ ট্রেজারি রুলস এর অধীনে প্রণীত সাবসিডিয়ারি রুলস (এস.আর) ১১৩(২)-তে প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করা হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ