1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

রোজার মাসে দেশ ও মানুষের কথা ভাবতে হবে : কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৪২ Time View

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখী, সমৃদ্ধ, উন্নত ও শান্তির বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সেই সমৃদ্ধ উন্নত দেশের পথে সঠিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে অব্যাহত রেখে দেশকে সত্যিকার অর্থে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত করতে আগামী দিনে তরুণরাই সবচেয়ে বেশি অবদান রাখবে।

আজ শনিবার সন্ধ্যায় ঢাকায় অফিসার্স ক্লাবে টাঙ্গাইল সদর উপজেলা সমিতির উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘রোজার মাস চলছে। এটি আমাদের ত্যাগ ও সংযমের শিক্ষা দেয়। শুধু নিজের কথা না ভেবে আশপাশের মানুষ, প্রতিবেশী ও দেশের কল্যাণের কথা ভাবতে হবে। যার যার অবস্থান থেকে দেশ ও জাতির প্রতি যে দায়বোধ আছে তা পালন করতে হবে ও মানুষকে ভালোবাসতে হবে। ‘

সমিতির আহ্বায়ক অধ্যাপক শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মো. ছানোয়ার হোসেন, তানভীর হাসান ছোট মনির, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুন অর রশিদ প্রমুখ বক্তব্য দেন। সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ