1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

আইসিডিডিআর,বি-তে ২৪ ঘণ্টায় আরও ১,৩৭৯ জন ডায়রিয়া রোগী

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৪৬ Time View

দেশে উল্লেখযোগ্য হারে বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। এরই ধারাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৭৯ জন ডায়রিয়া রোগী রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআর,বি) ভর্তি হয়েছেন। অর্থাৎ প্রতি ঘণ্টায় গড়ে ৫৭ জন করে ডায়রিয়ায় আক্রান্ত রোগী আইসিডিডিআর,বিতে ভর্তি হয়েছেন।

আইসিডিডিআর,বি’র কর্মকর্তারা জানান, চলতি বছর হাসপাতালে সর্বোচ্চ সংখ্যক ডায়রিয়া রোগী এসেছে। ঢাকার অন্তত ১০টি এলাকা সবচেয়ে বেশি প্রাদুর্ভাবের এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে।

এদিকে মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত ১০ ঘণ্টায় ডায়রিয়া আক্রান্ত হয়ে ৪২৬ জন রোগী আইসিডিডিআর,বিতে ভর্তি হয়েছেন।

এর আগের ২৪ ঘণ্টায় আইসিডিডিআর,বিতে একদিনে রেকর্ড ১ হাজার ৩৮৩ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছিলেন বলে জানান কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ