1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বাবরের সেঞ্চুরিতে সিরিজ জিতল পাকিস্তান

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৫৯ Time View

প্রথম দুই ম্যাচের মতো স্কোর তিন শ’ ছাড়ালো না। সিরিজ নির্ধারণীর ফাইনাল খুব বেশি ছড়ালো না উত্তাপ। তবে ব্যাট-বলে আধিপত্য দেখালো পাকিস্তান।

তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে এক প্রকার উড়িয়ে দিয়েছে বাবর আজম শিবির।

পাকিস্তান জিতেছে ৯ উইকেটে। তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে ট্রফি জিতল পাকিস্তান। ২০০২ সালের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম সিরিজ জিতল পাক শিবির।

লাহোরে শনিবার টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের ক্ষুরধার বোলিংয়ের সামনে মাত্র ২১০ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে পাকিস্তান জয়ের বন্দরে পৌঁছায় ৩৭.৫ ওভারে। উইকেট পড়ে মাত্র একটি। সেঞ্চুরির সুবাদে টানা দ্বিতীয় ম্যাচেও ম্যাচ সেরার পুরস্কার জিতেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

সহজ জয়ের টার্গেটে খেলতে নেমে উদ্বোধনী জুটি ভালো করতে পারেনি পাকিস্তানের। দলীয় ২৪ রানে এলিসের বলে লাবুশানের হাতে ক্যাচ দেন ফকর জামান (১৭)। তবে জয়ের জন্য বাকি কাজটুকু সারেন বাবর আজম ও ইমাম উল হক। ওয়ানডে ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি করে অপরাজিত থাকেন বাবর আজম।

১১৫ বলে ১০৫ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ১২টি চারের মার। টার্গেট বড় হলে সেঞ্চুরি পেতে পারতেন ইমামও। ১০০ বলে ৮৯ রানে তিনি অপরাজিত থাকেন ছয়টি চার ও এক ছক্কা হাকিয়ে।

এর আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন আলেক্স ক্যারি। সিন অ্যাবট করেন ৪৯ রান। ম্যাকডারমট ৩৬, ক্যামেরন গ্রিন ৩৪ রান করেন। বল হাতে পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম ও হ্যারিস রউফ। শাহিন শাহ দুটি, জাহিদ মাহমুদ ও ইফতেখার নেন একটি করে উইকেট।

টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজ জিতে তার বদলা ভালোমতোই নিলো পাকিস্তান। আগামী মঙ্গলবার লাহোরে অনুষ্ঠিত হবে একমাত্র টি-টোয়েন্টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ