1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

মাঠে নামছে দিল্লি, অপেক্ষা ফুরাচ্ছে ফিজের

Reporter Name
  • Update Time : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৫৯ Time View

আইপিএলে আজ মাঠে নামবে দুই তরুণ অধিনায়কের দল। একদিকে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে নতুন দল হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। দুই দলই তাদের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছে। বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামছে তারা। এই ম্যাচে দিল্লির হয়ে প্রথমবারের মতোে একাদশে থাকতে পারেন বাংলাদেশি পেস তারকা মোস্তাফিজুর রহমান।

আইপিএলে অংশ নিতে গত ২৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষে ভারতের বিমানে চড়েন মোস্তাফিজ। বিশ্বসেরা এই টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ২৭ মার্চ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে দিল্লি। কোয়ারেন্টাইনের কারণে সেদিন খেলা হয়নি বাংলাদেশের তারকা পেসারের।

দিল্লির স্কোয়াডে বিদেশি পেসারদের মধ্যে মোস্তাফিজ ছাড়াও আছেন দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিডি। এরপরও আজ এই বাঁহাতির মাঠে নামার সম্ভাবনা বেশি। কারণ নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বিদেশি কোটায় কেবল টিম সেইফার্ট এবং রোভম্যান পাওয়েলকে খেলিয়েছে দিল্লি। তাই বিদেশি কোটায় তাদের আরও দুটি জায়গা খালি আছে।

একনজরে দিল্লির সম্ভাব্য একাদশ
পৃথ্বী শ, টিম সেইফার্ট, মানদ্বীপ সিং, রিশাভ পান্ট (উইকেটকিপার ও অধিনায়ক), রোভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, ললিত যাদব, আনরিখ নর্টজে, কুলদীপ যাদব ও মোস্তাফিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ