1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

আইসিডিডিআরবিতে দৈনিক ১৩০০ ডায়রিয়া রোগী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৪৬ Time View

রাজধানীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) হাসপাতালে দৈনিক গড়ে এক হাজার ৩০০’র বেশি ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে। একজন রোগীর সুস্থতার বিপরীতে হাসপাতালটিতে অন্তত ২০ রোগী আসছে ভর্তি হতে।

আইসিডিডিআর,বি জানায়, গত ১৬ মার্চ প্রথম হাসপাতালটিতে হাজারের বেশি ডায়রিয়া রোগী ভর্তি হয়। এদিন এক হাজার ৫৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালটিতে ভর্তি হন।

পরদিন ১৭ মার্চ রোগী ভর্তি হয় এক হাজার ১৪৭ জন। ১৮ মার্চ রোগীর পরিমাণ আরও বেড়ে পৌঁছায় ১ হাজার ১৭৪ জনে। ১৯ তারিখে এক হাজার ১৩৫ জন, ২০ তারিখে এক হাজার ১৫৭ জন ডায়রিয়া রোগী আসে হাসপাতালে।

২১ মার্চ রোগী ভর্তি হয় এক হাজার ২১৬ জন। পরদিন ২২ মার্চ এক হাজার ২৭২ রোগী ভর্তি হয়। ২৩ মার্চও নতুন রোগী ভর্তি হয় ১ হাজার ২৩৩ জন।

২৪ মার্চ রোগীর সংখ্যা কিছু কমলেও হাজারের বেশিই থাকে রোগী ভর্তি। এদিন নতুন রোগী ভর্তি হয় ১ হাজার ১৭৬ জন।

২৫ মার্চ ভর্তি হয় ১ হাজার ১৩৮ জন, ২৬ মার্চ ১ হাজার ২৪৫ জন, ২৭ মার্চ ১ হাজার ২৩০ জন।

সোমবার (২৮ মার্চ) রোগীর সংখ্যা দাঁড়ায় এক হাজার ৩৩৪ জনে, যা আইসিডিডিআরবির ইতিহাসে একদিনে সর্বোচ্চ রোগী ভর্তি।

এই ধারাবাহিকতা অব্যাহত থেকে মঙ্গলবারও (২৯ মার্চ) হাসপাতালটিতে ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয় ১ হাজার ৩১৭ জন।

বুধবার (৩০ মার্চ) অর্ধেক দিনেই রোগী হাসপাতালটিতে রোগী ভর্তি হয় ৮৪৫ জন, যা গত সপ্তাহের তুলনায় বেশি।

গত ১৩ দিনে হাসপাতালটিতে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১৭,৬৮০ জন। অতিরিক্ত দু’টি তাঁবু টানিয়ে ডায়রিয়া রোগীদের সেবা দিচ্ছে আইসিডিডিআর,বি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ