1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

‘রমজানে জিনিসের দাম স্থিতিশীল রাখতে কাজ করছে টাস্কফোর্স’

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৪৬ Time View

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে টাস্কফোর্স কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, কর হার কমানোর পর দেশে ভোজ্যতেলের মজুদ বেড়েছে।

আজ বুধবার রাজধানীর ধানমন্ডির মেরিয়ট কনভেনশন সেন্টারে ‘উইমেন অ্যান্ড ই-কমার্স কালারফুল ফেষ্ট-২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করা হয়েছে। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দাম কমাতে সরকারি ব্যবস্থা গ্রহণে গঠিত এই টাস্কফোর্স সুপারিশ করবে। বাজারে পণ্যের দাম কমাতে টাস্কফোর্স কাজ শুরু করেছে। রোজায় দ্রব্যমূল্য কমাতে তিন মাস আগে প্রস্তুতি গ্রহণ করে সরকার।

মন্ত্রী বলেন, এ কারণে ইফতার সামগ্রী তৈরিতে ব্যবহার হয়-এমন সব ভোগ্যপণ্য ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল, পেঁয়াজ এবং খেজুরের পণ্যের বিপুল পরিমাণ আমদানি ও মজুদ বাড়ানো হয়েছে।

এ সময় রমজান মাসে অতিরিক্ত পণ্য কেনার ফলে দাম বাড়ে বলে সবাইকে প্রয়োজন মতো পণ্য কেনার আহ্বানও জানান মন্ত্রী।

ই-কমার্স প্রসঙ্গে মন্ত্রী বলেন, সব ই-কমার্স উদ্যোক্তাদের দ্রুত ইউনিক আইডি নাম্বার দেয়া হবে। করোনায় ই-কমার্সের ব্যাপ্তি প্রত্যাশারও চেয়েও অনেক বেড়েছে বলে মন্তব্য করেন তিনি ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ