1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

গোয়ালন্দে তিন লক্ষাধিক টাকার মালামাল চুরি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১২
  • ১১৮ Time View

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়া গ্রামের মসিউর রহমান মুসা মাস্টারের বাড়িতে বুধবার বিকেলে চুরি হয়েছে।

চোরেরা ওই বাড়ি থেকে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪৮ হাজার টাকাসহ অন্তত তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাড়িতে কোনো লোকজন না থাকায় ১০-১২ জনের একদল চোর বারান্দার গ্রিল কেটে ও দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারি থেকে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪৮ হাজার টাকা নিয়ে যায়।

মুসা মাস্টার বাড়িতে ফিরে এসে প্রতিবেশিদের ডেকে বিষয়টি জানান। পরে প্রতিবেশিরা জোটবদ্ধ হয়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এলাকাবাসী পৌরসভার কাজীপাড়া এলাকার তালেব (২৫), সম্রাট (২২), আব্দুল্লাহ (২৫) ও মনসুরকে (২৩) আটক করে পুলিশে সোর্পদ করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, এ ঘটনায় মুসা মাস্টার বৃহস্পতিবার লিখিত অভিযোগ দিয়েছেন। সোনা ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ