1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

মোস্তাফিজের দিল্লির আইপিএল মিশন শুরু আজ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৫৫ Time View

ক্রিকেট বিশ্বের সবচেয়ে অভিজাত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসর আইপিএলের এবারের আসর শনিবার শুরু হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে। তবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য আসরের শুরুটা হবে একদিন পিছিয়ে রোববার। কারণ, আজ আইপিএল মাতাতে মাঠে নামছেন বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

এ বছর আইপিএলের পরিচিত ও পুরোনো মুখ সাকিব আল হাসান নেই। তাসকিন প্রস্তাব পেলেও বিসিবির ছাড়পত্র না থাকা সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দেশের জার্সিতে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবেন বলে। ফলে কোটি টাকার এই আসরে এবার বাংলাদেশের হয়ে মোস্তাফিজই সবেধন নীলমণি। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন বাঁহাতি এ পেসার।

এবার দিল্লি মোস্তাফিজের ভিত্তি মূল্য দিচ্ছে ২ কোটি রুপি। রোববার ব্রাব্রোর্ন স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস।

সাকিবের অনুপস্থিতিতে এবারের আইপিএলে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের চোখ থাকবে মোস্তাফিজের ওপর।

তবে আজ দিল্লির প্রথম ম্যাচে মোস্তাফিজের না খেলার সম্ভাবনাই বেশি। কেননা তাকে এ থাকতে হচ্ছে তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে। ফলে আগামী ২ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে নামার সম্ভাবনা এ কাটার মাস্টারের।

এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে ৬ উইকেটে হারিয়েছে কলকাতা। রবীন্দ্র জাদেজার নেতৃত্বে চেন্নাইয়ের করা ১৩১ রান তাড়া করতে নেমে ৯ বল ও উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছেছে শ্রেয়াস আয়ারের কেকেআর।

আইপিএলে ৩৮ ম্যাচে ৩৮ উইকেট নেওয়া ফিজ এ পর্যন্ত মোট বল করেছেন ৮৫৮টি। যার মধ্যে ৩১৮টি বলে ব্যাটসম্যান রান নিতে পারেননি। অর্থাৎ, আসটিতে তার মোট বলের ৩৭.০৬ শতাংশ ডট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ