1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

শুধু স্লোগান দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা যায় না: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৪৭ Time View

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিলেই বঙ্গবন্ধু ও তার আদর্শকে ধারণ করা যায় না। স্লোগান দিয়েই দায়িত্ব ফুরিয়ে যায় না। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হলে তার দেখানো পথে নিজেকে চালাতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে মনে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে।

শনিবার (২৬ মার্চ) দুপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থেকে এসব কথা বলেন তিনি। শহীদ আব্দুর রব হল মাঠে এ সভার আয়াজন করা হয়।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিখিয়ে গেছেন কীভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। তিনি আমাদের শিখিয়েছেন কীভাবে নিজেদের অধিকার আদায়ের সংগ্রাম করতে হয়। একটি দেশকে স্বাধীন করার জন্য যে সাহসের প্রয়োজন তিনি বাঙালি জাতির বুকে তৈরি করে দিতে সক্ষম হয়েছিলেন।’

শুধু স্লোগান দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা যায় না: শিক্ষামন্ত্রী

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে ও প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়ার সঞ্চালনায় উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ