1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ৬৫

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৪৭ Time View

প্রাণ সংহারি ভাইরাস করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। গতকাল শুক্রবারও (২৫ মার্চ) দেশে করোনায় কেউ মারা যাননি। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত দেশে মোট ২৯ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৬৫ জনের দেহে। এর আগে শুক্রবার করোনা শনাক্ত হয় ১০২ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ২৪৯ জনে।

সবশেষ ২৪ ঘণ্টায় ৭ হাজার ৩৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ। এর আগে শুক্রবার শনাক্তের হার ছিল ১ দশমিক ০৩ শতাংশ।

নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৮৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৭ হাজার ১৩১ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ