1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পথে শ্রদ্ধা কাপুর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৪৬ Time View

চার বছরের চুটিয়ে প্রেমের পর নাকি বিচ্ছেদের পথেই পা বাড়লেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও তার প্রেমিক রোহন শ্রেষ্ঠা। তবে কী কারণে তাদের বিচ্ছেদ হয়েছে তা জানা যায়নি।

সূত্র বলছে, সম্প্রতি ভারতের গোয়ায় অনুষ্ঠিত হওয়া শ্রদ্ধার জন্মদিনের পার্টিতেও নাকি হাজির ছিলেন না রোহন। এ বছরের জামুয়ারি থেকেই নাকি সমস্যার সূত্রপাত। তিক্ততা চরমে ওঠে ফেব্রুয়ারি মাসে। এরপরই দুজনই সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। রোহন পেশায় ফটোগ্রাফার। তিনি শ্রদ্ধার ছেলেবেলার বন্ধু। যদিও সম্পর্কের কথা কেউই কোনওদিন স্বীকার করেননি। তবে রোহনের বাবা মুখ খুলেছিলেন এ বিষয়ে।

এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি যতটুকু জানি তারা খুবই ভাল বন্ধু। তাদের জুহুতে অনেক বন্ধুও রয়েছে। পেশাগত জীবনেও দুইজনেই বেশ প্রতিষ্ঠিত। যাই সিদ্ধান্ত তারা নিক না কেন নিশ্চয়ই ভেবেচিন্তেই নেবে। যদি তারা বিয়ে করবে ভেবে থাকে তাহলে আমি খুবই খুশি হব। কারণ বাধা দেওয়া আমার সংবিধানেই নেই।

এদিকে শ্রদ্ধার বাবা শক্তি কাপুরও মুখ খুলেছিলেন রোহনকে নিয়ে। তিনি বলেছিলেন, রোহন খুবই ভাল ছেলে। ছোট থেকে সে আমাদের বাড়ি আসে। শ্রদ্ধা আমায় বলেনি যে সে রোহনকে বিয়ে করতে চায়। আমার তো মনে হয় তারা এখনও খুব ভাল বন্ধু। অপরদিকে, সম্পর্ক নিয়ে মুখ না খুললেও তাদের প্রেমের খবরে মুখর ছিল বলিপাড়া। সেই সম্পর্কেই হঠাৎ ভাঙন। শ্রদ্ধা ভক্তদের মন খারাপ। তাদের একটাই প্রশ্ন, কেন এমন হলো?
খবর এপিবি লাইভ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ