1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

আইপিএল খেলতে মুম্বাইয়ে মোস্তাফিজ, তিনজন ফিরলেন দেশে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৫৬ Time View

ওয়ানডেতে অবিস্মরণীয় সিরিজ জয়ের পর এবার টেস্টের মিশনে জোহানেসবার্গ থেকে ডারবানে পাড়ি জমিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে টেস্টের দলে না থাকায় আলাদা হয়ে গেছেন চারজন।

তারা হলেন মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান। এদের মধ্যে প্রথম তিনজন আজ (শুক্রবার) সকাল সাড়ে ৯টা নাগাদ ফিরেছেন দেশে।

তবে মোস্তাফিজ দেশে ফিরেননি, সরাসরি চলে গেছেন ভারতে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের এবারের আসরে দিল্লি ক্যাপিট্যালসের হয়ে খেলবেন মোস্তাফিজ।

আগামী রোববার মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে দিল্লি। তাই সরাসরি মুম্বাইয়েই চলে গেছেন তিনি।

অবশ্য দিল্লির প্রথম ম্যাচে মোস্তাফিজের না খেলার সম্ভাবনাই বেশি। কেননা তাকে এখন থাকতে হবে তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে। তাই আগামী ২ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে নামতে পারেন দ্য ফিজ।

এদিকে মোস্তাফিজকে স্বাগত জানিয়ে দিল্লি ক্যাপিট্যালস লিখেছে, ‘দ্য ফিজ এবং তার সকল বৈচিত্র চলে এসেছে। দিল্লি ক্যাপিট্যালস পরিবারে স্বাগতম মোস্তাফিজুর রহমান।’

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকলেও পারিবারিক সংকটের কারণে তৃতীয় ওয়ানডের পরই দেশে ফিরে এসেছেন সাকিব আল হাসান। তিনি বাংলাদেশে পৌঁছেছেন বৃহস্পতিবার রাত ৯টায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ