1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

উইন্ডিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০৪ রানে থামল ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৫৭ Time View

গ্রেনাডা টেস্টের প্রথম দিনেই ওয়েস্ট ইন্ডিপজের বোলাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে অলআউট হয়েছে ইংল্যান্ড। ক্যারিবীয় বোলারদের সম্মিলিত আক্রমণে মাত্র ২০৪ রানে থেমেছে জো রুটের দল। সাকিব মাহমুদ ও জ্যাক লিচের শেষ উইকেট জুটির কল্যাণেই দুইশ পার করতে সক্ষম হয়েছে ইংলিশরা।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। দলীয় ১১৪ রানের মধ্যে ৯ উইকেট হারিয়েছে দলটি। এরপর দশম উইকেটে ৯০ রানের জুটি গড়েন সাকিব ও লিচ।

এদিন ১১৮ বলে ৪৯ রানে সাকিব আউট হলে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। অপরপ্রান্তে লিচ অপরাজিত থাকেন ১৪১ বলে ৪১ রান করে। ইংল্যান্ডের প্রথম আট ব্যাটারের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল ওপেনার অ্যালেক্স লিস।

ব্যক্তিগত ইনিংসে ৩১ রান করে কেমার রোচের বলে ফিরে যান তিনি। এছাড়া আটে নামা ক্রিস ওকসের ব্যাটে ২৫ ও নয়ে নামা ক্রেইগ ওভারটনের ব্যাট থেকে আসে ১৪ রান।

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে তিন উইকেট নেন জেইডেন সিলস। দুটি করে উইকেট নেন রোচ, কাইল মায়ার্স ও আলজারি জোসেফ।

প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর- ইংল্যান্ড প্রথম ইনিংস- ২০৪/১০ (৮৯.৪ ওভার) (সাকিব ৪৯, লিচ ৪১*; সিলস ৩/৪০)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ