1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে মিরাজ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৫৮ Time View

বেশ কিছুদিন ধরেই ব্যাটে-বলে ধারাবাহিক পারফরম্যান্স করছেন মেহেদী হাসান মিরাজ। এমন পারফরম্যান্সের সুফল পেয়েছেন টাইগার এই অলরাউন্ডার। আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তিনি ৮ নম্বরে উঠে এসেছেন।

১২ নম্বর অবস্থানে থেকে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু করেছিলেন। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৯ রানের অপরাজিত ইনিংসের সঙ্গে মিরাজ নিয়েছেন ৬১ রানে ৪ উইকেট।

সেই ম্যাচে বাংলাদেশ জয় পায় ৩৮ রানে। এরপর দ্বিতীয় ওয়ানডেতে মিরাজ ৩৬ রান করার পর ৫৬ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। ৯৪ রানে বাংলাদেশ ৬ উইকেট হারানোর পর আফিফ হোসেনের সঙ্গে তিনি ৮৬ রানের জুটি গড়ে বাংলাদেশের লড়াইয়ের পুঁজি নিশ্চিত করেছিলেন।

এমন পারফরম্যান্সের ফলেই র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন মিরাজ। এটা তার ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংও বটে। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে আলো ছড়ালেও বাংলাদেশ ম্যাচ হারে ৭ উইকেটের বড় ব্যবধানে। দ্বিতীয় ওয়ানডেতে

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪১ বলে ৬২ রানের ইনিংস খেলা কুইন্টন ডি কক উঠে এসেছেন তিন নম্বরে। বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন কাগিসো রাবাদা।

তিনি দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেট দখল করেছেন। পাঁচ ধাপ এগিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়েছেন এই প্রোটিয়া পেসার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ