1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

সাকিবের আত্মত্যাগের ভূয়সী প্রশংসায় বিসিবি সভাপতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৪৬ Time View

দক্ষিণ আফ্রিকা সফরে সাকিব আল হাসানের যাওয়া নিয়ে কম নাটক হয়নি। শেষ পর্যন্ত তিনি গেলেন এবং প্রথম ওয়ানডেতে ম্যাচসেরা পারফর্মও করলেন।

তবে দ্বিতীয় ওয়ানডে খেলার পরই খবর পেলেন পরিবারের পাঁচ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। কিন্তু দেশে না ফিরে ওয়ানডে সিরিজ শেষ করেই আসবেন তিনি।
পরিবারের সদস্যদের অসুস্থতার কথা শুনে অবশ্য বিসিবি থেকে বলা হয়েছে সাকিব চাইলেই আসতে পারবেন। কিন্তু সাকিব নিজেই সিদ্ধান্ত নিলেন, তিনি সিরিজ শেষ করবেন। এ ব্যাপারে বিসিবি সভাপতি পাপন জানান, সাকিবকে সবসময় বিসিবি সবুজ সংকেত দিয়ে রেখেছে। পরিবার গুরুত্বপূর্ণ। সাকিব চাইলেই দেশে ফিরতে পারবেন।

মঙ্গলবার (২২ মার্চ) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে বলেন, ‘সাকিব আমাকে প্রথম ওয়ানডের আগেই বলেছিল যে, ওর পরিবার অসুস্থ। আমি ওকে বলেছি যে, ও আসতে পারে (দেশে)। পরিবার গুরুত্বপূর্ণ। পরিবারের জন্য অবশ্যই সে যখন মনে করে তখন চলে আসতে পারে। তখন ও বলেছিল যে, দ্বিতীয় ওয়ানডে খেলে আসবে। তো দ্বিতীয় ওয়ানডের পর বলল যে, আমি চলে আসছি। বললাম, আস। ওর টিকিটও বুক হয়ে গিয়েছিল। তারপর আবার কাল ফোন করে বলল, না আমি তৃতীয় ওয়ানডে খেলে আসব। ‘

পরিবারের সদস্যরা অসুস্থ থাকার পরও দেশের জন্য খেলে যাওয়ার এই মানসিকতার উচ্ছসিত প্রশংসা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ‘ওকে আমাদের তরফ থেকে পুরো গ্রিন সিগন্যাল দেওয়া আছে যেহেতু ফ্যামিলি ইমার্জেন্সি। সে যে কোনো সময় আসতে পারে। সে যে খেলছে, আমি বলব যে, এটা আমাদের জন্য বিরাট ব্যাপার। ও সেক্রিফাইস করছে, এতে কোনো সন্দেহ নেই। ’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ