1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

বাজেট ১৬৫ কোটি, অক্ষয় একাই নিলেন ৯৯ কোটি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৬৮ Time View

শুক্রবার মুক্তি পেল অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘বচ্চন পাণ্ডে’। অ্যাকশনে ভরপুর এই ছবির মোট বাজেট ১৬৫ কোটি রুপি। যে ছবির জন্য অক্ষয় একাই পারিশ্রমিক নিয়েছেন ৯৯ কোটি রুপি!

বিগ বাজেটের এই ছবি মুক্তির প্রথম দিনে বক্স অফিসে আশা ব্যঞ্জক আয় করতে পারেনি। প্রথম দিনে ছবিটি প্রায় ১৩.২৫ কোটি রুপি ব্যবসা করে!

ছবিটিকে ঘিরে প্রত্যাশা আরও বেশি ছিল প্রযোজকদের। বক্স অফিস বিশ্লেষকরা মনে করছেন, ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর দাপটে ‘বচ্চন পাণ্ডে’র ব্যবসায় প্রভাব পড়েছে। অবশ্য এমনটা যে হবে তা আগেই ধারণা করেছিলেন তারা।

‘বচ্চন পাণ্ডে’ ছবির বাজেট ১৬৫ কোটি রুপির মধ্যে অক্ষয়ের ৯৯ কোটি রুপি পারিশ্রমিক ছাড়াও কৃতি শ্যানন পারিশ্রমিক নিয়েছেন ৪ কোটি রুপি, আরশাদ ওয়ারসির নিয়েছেন ২.৫ কোটি এবং জ্যাকুলিন নিয়েছেন ২ কোটি রুপি। সবার পারিশ্রমিক সহ প্রোডাকশনের খরচ পড়েছে ১৫৫ কোটি। প্রচারণায় খরচ হয়েছে আরও ১০ কোটি রুপি।

‘বচ্চন পাণ্ডে’ মুক্তি পেয়েছে ৩০০০ পর্দায়। তবে ‘দ্য কাশ্মীর ফাইল’-এর কারণে ‘বচ্চন পাণ্ডে’ ছবির পর্দার সংখ্যা প্রায় ৫০০-৬০০ কমেছে বিশ্বজুড়ে। সিঙ্গেল স্ক্রিন হলগুলির মালিকরা ‘দ্য কাশ্মীর ফাইলস ছবিটি’ই চালাতে চাইছেন। ফলে সেগুলোতে মুক্তি পায়নি ‘বচ্চন পাণ্ডে’।

‘বচ্চন পাণ্ডে’ একটি অ্যাকশন কমেডি ছবি। ছবিতে ‘বচ্চন পাণ্ডে’ অর্থাৎ অক্ষয় অভিনীত চরিত্রটি একজন ভয়ঙ্কর গুণ্ডার যে একজন পর্দার সুপারহিট নায়ক হওয়ার লক্ষ্যে পা বাড়ায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ