1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

বইমেলায় ৫২ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৩৯ Time View

অমর একুশে বইমেলার আজ বৃহস্পতিবার ছুটির ঘণ্টা বেজে গেল। এবার বইমেলায় কমপক্ষে ৫২ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে।

জানা যায়, বইমেলায় বাংলা একাডেমিসহ সব প্রতিষ্ঠানের বই ২৫ শতাংশ কমিশনে বিক্রি হয়েছে। ২০২০ সালে বাংলা একাডেমি মোট ২ কোটি ৪৬ লাখ টাকার বই বিক্রি করেছিল। এবার ১৬ মার্চ পর্যন্ত ৩০ দিনে একাডেমি ১ কোটি ২৭ লাখ টাকার বই বিক্রি করেছে। শেষ দিনের হিসাব নিলে বাংলা একাডেমির মোট বিক্রি হবে কমপক্ষে ১ কোটি ৩৫ লাখ টাকা।

এদিকে এবার অমর একুশে বইমেলায় নতুন বই প্রকাশিত হয়েছে ৩ হাজার ৪১৬টি। বাংলা একাডেমির দেওয়া তথ্য থেকে জানা যায়, এসবের মধ্যে ৯০৯টি বই মানসম্পন্ন। ২০২০ সালে ৪ হাজার ৯১৯টি নতুন বইয়ের মধ্যে মানসম্পন্ন বই ছিল ৭৫১টি। এবার ২৬ শতাংশ মানসম্পন্ন বই প্রকাশিত হয়েছে। গতমেলায় যা ছিল ১৫ শতাংশ। গতবারের চেয়ে এবার বেশিসংখ্যক মানসম্পন্ন বই প্রকাশিত হওয়া আশাব্যঞ্জক মনে করছে বাংলা একাডেমি।

বইমেলা ২০২২ পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ এবারের বইমেলার সফলতা নিয়ে বলেন, অসংখ্য মানুষ এ ৩১ দিনের মেলায় অংশ নিলেন। বিপুল সংখ্যার বই বিক্রি হলো। বিক্রিত টাকার পরিমাণ গতবারের তুলনায় প্রায় সাড়ে ১৭ গুণ বেশি। তাই নিশ্চয়ই বলা যায়, এবার একটি সফল বইমেলা হয়েছে। কেবল সফল নয়, নতুন অনেক বিষয়ের সংযোজন, বিশেষ করে জাতির পিতার জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বিষয় হিসেবে যেভাবে মেলায় উপস্থাপিত হয়েছে, তার কারণে এবারের বইমেলা ইতিহাসে নতুন ব্যঞ্জনাময় ও তাৎপর্যপূর্ণ মেলা হিসেবে উল্লিখিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ