1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

সৌরভ গাঙ্গুলীর সঙ্গে কথা বলবেন রমিজ রাজা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৫৮ Time View

আইসিসি বা এশিয়া কাপ ও দ্বিপাক্ষীক সিরিজের বাইরে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের জন্য তোড়জোড় শুরু করেছেন পাক ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। এ জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলীর সাথে আলোচনা করবেন রমিজ।

ইতোমধ্যে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সঙ্গে ভারত-পাকিস্তানকে নিয়ে চার দেশীয় প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাবও দিয়েছেন রমিজ। রমিজের সঙ্গে সুর মিলিয়ে চার দেশীয় প্রতিযোগিতার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহি নিক হকলি। তার মতে, বিশে^র সবাই ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে আগ্রহী।

তাই ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের জন্য আগামী ১৯ মার্চ, এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকে গাঙ্গুলীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন রমিজ। পাকিস্তানে পিটিআইকে রমিজ বলেন, ‘দুবাইয়ে এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকে আমার সঙ্গে গাঙ্গুলী দেখা হবে। সেখানেই আমি তার সঙ্গে চার দেশীয় প্রতিযোগিতা নিয়ে কথা বলবো। আমরা দুজনেই সাবেক ক্রিকেটার ও অধিনায়ক। আমাদের জন্য ক্রিকেট মোটেই রাজনীতি নয়।’

রমিজ আরও বলেন, ‘ক্রিকেট ভক্তদের ভারত-পাকিস্তান লড়াই থেকে দূরে সরিয়ে রাখা ঠিক হবে না।’

ভারত যদি রমিজের প্রস্তাবে রাজি না হয়, তবে ত্রিদেশীয় প্রতিযোগিতা আয়োজনের কথা জানালেন রমিজ। তিনি বলেন, ‘ভারত আমাদের প্রস্তাবে সাড়া না দিলে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার সাথে আমাদের দেশে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করা হবে।’

২০২২ সালে এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। তবে ওই এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তান যাবে কি-না, সেটি নিয়ে সংশয় আকাশ ছোয়া। তবে রমিজ আশাবাদি, ভারত এশিয়া কাপ খেলবে পাকিস্তানের মাটিতে। আর যদি বিসিসিআই ভারত দলকে পাকিস্তানে না পাঠায়, তবে অন্য উপায় খোঁজা হবে।

তিনি বলেন, ‘আমি মনে করি, ভারত আসবে এবং যদি তারা পাকিস্তানে না আসে, তবে আমরা দেখব কী করা যায়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ