1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ভারতকে হারিয়ে হাসি ফুটল চ্যাম্পিয়নদের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৫৮ Time View

টানা তিন ম্যাচে হার। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের এবারের নারী বিশ্বকাপটা শুরু হয়েছিল রীতিমতো দুঃস্বপ্নের মতো। অবশেষে জয়ের দেখা পেল চারবারের চ্যাম্পিয়নরা।

মাউন্ট মুঙ্গানুইতে ভারতকে মাত্র ১৩৪ রানে গুটিয়ে দিয়ে ৪ উইকেট আর ১১২ হাতে রেখে চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ইংল্যান্ডের মেয়েরা।

বে ওভারে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ দলপতি হেদার নাইট। সিদ্ধান্তটা সঠিকই ছিল, বুঝিয়ে দেন বোলাররা। ২৮ রানে ৩ উইকেট হারিয়ে সেই যে চাপে পড়ে ভারত, সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি।

ওপেনার স্মৃতি মান্ধানা (৩৫) আর সাত নম্বরে নামা রিচা ঘোষ (৩৩) ছাড়া বলার মতো লড়াই করতে পারেননি ভারতীয় ব্যাটারদের কেউ। ৩৬.২ ওভারে ১৩৪ রানে থামে ভারতের ইনিংস।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে সফল চার্লি ডিন, ২৩ রানে নিয়েছেন ৪টি উইকেট।

১৩৫ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বিপদে পড়েছিল ইংল্যান্ডও। ৪ রানের মধ্যে তাদের ২ উইকেট তুলে নেয় ভারত। তবে অধিনায়ক হেদার নাইট আর নাইট স্কাইভারের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় পেতে খুব কষ্ট হয়নি ইংলিশদের।

স্কাইভার ৪৫ করে ফিরলেও অধিনায়ক নাইট ৫৩ রানে শেষ পর্যন্ত অপরাজিত থেকেই বিজয়ীর বেশে মাঠ ছেড়েছেন। শেষদিকে ভারতের মেঘনা সিং এক ওভারে দুই উইকেট তুলে না নিলে জয়ের ব্যবধান আরও বড় হতো চ্যাম্পিয়নদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ