1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

আর্জেন্টিনা দলে পুরোপুরি বদলে যান মেসি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৫৭ Time View

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে নাম লেখানোর পর থেকে ঠিক ছন্দে দেখা যাচ্ছে না সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে। প্রায় ম্যাচেই কেমন মনমরা মনে হয় এ আর্জেন্টাইন তারকাকে।

সবশেষ রোববার ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে তো একপ্রকার নতুন অভিজ্ঞতাই হয়েছে মেসির। পিএসজির ঘরের মাঠের দর্শকদের দুয়ো শুনতে হয়েছে সাতবারের ব্যালন ডি অর জয়ী ফুটবলারকে।

তবে আর্জেন্টিনা জাতীয় দলের সহকারী কোচ ও সাবেক ফুটবলার রবার্তো আয়ালা মেসির বর্তমান অবস্থা নিয়ে মোটেও চিন্তিত নন। কারণ তার মতে, জাতীয় দলে ফিরলেই পুরোপুরি বদলে যান মেসি।

পিএসজির মাঠে মেসির দুয়ো শোনার কারণ মূলত চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের কাছে হার। শেষ ষোলোর দ্বিতীয় লেগে ১-৩ গোলে হেরে কোয়ার্টারের আগেই বিদায় নিয়েছে পিএসজি। এটি নিয়ে চিন্তিত নন আয়ালা।

তিনি বলেছেন, ‘আমাদের জন্য পিএসজির হার কোনো সমস্যা নয়। আমরা মেসিকে খুব ভালোভাবেই দেখি। যখন জাতীয় দলের খেলা আসে, তখন সে পুরোপুরি ভিন্ন একজন খেলোয়াড়। পুরো দল তাকে ঘিরে রাখে। সে নিজেও দলের অংশ হিসেবে থাকতে চায়।’

আয়ালা আরও যোগ করেন, ‘অনেকের জন্যই মেসি একজন আদর্শ এবং সে তাদের হয়েই খেলে। সে চায় তাকে যেনো দলের অন্যদের মতোই বিবেচনা করা হয়। এখানে সবকিছু ভালো চলছে। সে ভালো আছে এবং উপভোগ করছে।’

শুধু মাঠে নয়, মাঠের বাইরেও নেতার মতো কাজ করেন মেসি- এমনটা জানিয়ে তিনি বলেন, ‘আমি তাকে (মেসি) একজন নেতা হিসেবে দেখি। যে শুধু মাঠে নয়, মাঠের বাইরেও অনেক ছোট ছোট কাজ করে। যা আমাদের জন্য বড় পাওয়া।’

এসময় আর্জেন্টিনা দল নিয়ে আয়ালা বলেন, ‘দারুণ একটি দল তৈরি হয়েছে। সবাই খেলা উপভোগ করছে। আমরা যেভাবে চাচ্ছি সেভাবেই অনুশীলনগুলো হচ্ছে। আমাদের কাজ সহজ হয় কারণ তারা (খেলোয়াড়রা) এটি সহজ করে দেয়। তাদের মধ্যে কোনো বড় মুখ নেই।’

লাতিন অঞ্চল থেকে এরই মধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। তবে এখনও বাকি রয়েছে তাদের তিনটি ম্যাচ। আগামী ২৬ মার্চ ভেনেজুয়েলা ও ৩০ মার্চ ইকুয়েডরের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। অন্য ম্যাচটি হবে ব্রাজিলের বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ