1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মসজিদভিত্তিক শিক্ষাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার নির্দেশ ধর্মমন্ত্রীর ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্যসচিব জাহাঙ্গীর প্রবাসীদের নিয়ে ডিসেম্বরে হবে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট’ যুক্তরাষ্ট্রে বসে ঢাকায় ‘কুশ’ চাষের মামলায় প্রবাসী গ্রেপ্তার কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে গেছেন হুমায়ুন ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা খুলনায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা ভারতের সঙ্গে স্থলবন্দরের বাণিজ্য চুক্তির তথ্য চেয়েছে সংসদীয় কমিটি পূবালী ব্যাংকের গুলশান সার্কেল-১ শাখা এখন ইসলামী ব্যাংকিং শাখা

বিশ্বকাপে প্রথম জয়ের সুযোগ দেখছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৬৪ Time View

প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ খেলছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে নিগার সুলতানারা হেরেছে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে হেরেছে তারা। সোমবার বাংলাদেশ সময় ভোর ৪টায় হ্যামিল্টনে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

এই ম্যাচে জয়ের সুযোগ দেখছেন বাংলাদেশ অধিনায়ক।

রবিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আসলে আমরা তাদের (পাকিস্তানের খেলোয়াড়দের) খুব ভালো করে চিনি। তাদের বিপক্ষে বেশকিছু ম্যাচ খেলেছি। তাই ওদের সম্পর্কে ভালো ধারণা রয়েছে। আমি মনে করি, বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেওয়ার ভালো সম্ভাবনা রয়েছে আমাদের সামনে। সবাই খুব ভালো আছে এবং পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছে। ’

দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে হারা ম্যাচ সম্পর্কে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘গত দুই ম্যাচে মেয়েরা যেভাবে খেলেছে তা ছিল অসাধারণ। হয়তো ফল আমাদের পক্ষে আসেনি। তবু আমি মনে করি, অনেক জায়গায় আমাদের উন্নতি হয়েছে। ’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ