1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

১০ টাকা কেজির চাল পাবে ৫০ লাখ পরিবার : কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৪৭ Time View

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, শিগগিরই ৫০ লাখ নিম্নবিত্ত পরিবারের মধ‌্যে ১০ টাকা দরে চাল বিতরণ করা হবে। এছাড়া তেলসহ কয়েকটি খাদ্যের উপর সরকার ট্যাক্স কমিয়ে দিয়েছে।

শনিবার (১২ মার্চ) দুপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দেশে খাদ্যশস্যের দাম কিছুটা বেড়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে।

কৃষিমন্ত্রী বলেন, চিকন চালের দাম কিছুটা বেড়েছে তবে মোটা চালের বাড়েনি। আমরা খেটে খাওয়া নিম্নবিত্তদের নিয়ে চিন্তিত। তাদের জন্য ওএমএসের মাধ্যমে চাল দিচ্ছি।

তিনি বলেন, মৎস্য, পোল্ট্রি ও ধানসহ সকল কৃষিকাজ বিজ্ঞানসম্মত ও আধুনিকভাবে করার জন্য কাজ করছি; যাতে কৃষিকাজ লাভজনক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দারিদ্র্যমুক্ত ক্ষুধামুক্ত সোনার বাংলা গড়তে কাজ করছি। বাংলাদেশ অচিরেই সমৃদ্ধশালী উন্নত দেশে পরিণত হবে। এনবিআর যাতে পোলট্রি, ফিস ও ডেইরি শিল্পকে শিল্পখাতের স্থলে কৃষি ফার্ম ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করার কাজ চলমান রয়েছে।

এসময় মন্ত্রীর সঙ্গে ঢাকায় সফররত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কিউ দোংয়ু, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, এফএওর এডিজি জং-জিন কিম, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাজাহান কবিরসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, সকালে মন্ত্রী ও তার সফরসঙ্গী কিউ দোংয়ু সদর উপজেলার বহুরিয়াচালা এবং কোলতিয়া গ্রামে মৎস্য, পোল্ট্রি খামার ও বোরো ধান ক্ষেত পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ