1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

দেশের সব অর্জন আওয়ামী লীগের হাত ধরে : হানিফ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৪৭ Time View

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বঙ্গবন্ধুর হাত ধরে স্বাধীনতা অর্জন হয়েছে। আর দেশের উন্নয়ন-অগ্রগতি হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে শত প্রতিকূলতা পেরিয়ে তিনি দেশকে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

আজ বুধবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে শহরের মোটেল উপুলের জারা কনভেনশন সেন্টারে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভায় সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুবুল আলম হানিফ বলেন, বাংলাদেশের অস্তিত্বের সাথে আওয়ামী লীগের সম্পর্ক, এ সম্পর্ক চিরকালের। ইচ্ছে করলেই কেউ তা মুছে ফেলতে পারবে না। আওয়ামী লীগকে যারা নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিল বরং তারাই নিশ্চিহ্ন হয়েছে। জনগণ তাদেরই ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করিয়েছে।

তিনি বলেন, কারা মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করতে চায়, কারা স্বাধীনতা বিরোধীদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিল, এখনও কারা স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে তা দেশবাসী জানে।

পরে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সভার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ধর্ম-বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, সাইমুম সরওয়ার কমল এমপি, জাফর আলম এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, শাহিন আক্তার এমপি ও কানিজ ফাতেমা আহমেদ মোস্তাক এমপি।

এ ছাড়া কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদসহ জেলা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ