1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

পরীমনিকে ‘শক্তিশালী নারী’ আখ্যা দিলেন স্বামী রাজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৬৮ Time View

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। তাকে নিয়ে আজ মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে ফেসবুকে আন্তর্জাতিক নারী দিবসে ‘শক্তিশালী’ নারী আখ্যা দিয়ে সাামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তার স্বামী অভিনেতা শরিফুল রাজ। পোস্টের সঙ্গে একটি ছবিও দিয়েছেন তিনি।

পরীমনির সঙ্গে প্রেমময় ছবির ক্যাপশনে রাজ লেখেন, ‘তুমি সাহসিকতা এবং সহনশীলতার সঙ্গে কষ্টের মুখোমুখি হয়েছিলে, যা হাসি দিয়ে মোকাবিলা করেছ। তোমার দুশ্চিন্তা তুমি হৃদয়ে লুকিয়ে রেখেছ। তুমি সত্যিই একজন শক্তিশালী নারী। যদি নারী না থাকতে তবে জীবন এত সুন্দর এবং আশীর্বাদপূর্ণ হত না। যে নারী আমার জীবনকে এত সুন্দর করে তুলেছে এমন একজন নারীকে জানাই নারী দিবসের শুভেচ্ছা।’

আগামী ১১ মার্চ মুক্তি পেতে যাচ্ছে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই তারকা দম্পতির প্রথম সিনেমা ‘গুণিন’। এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনিকে। তারা সিনেমার গল্পে রাবেয়া-রমিজ চরিত্রে অভিনয় করেছেন।

এই সিনেমার শুটিং করতে গিয়েই পরিচয়, তারপর প্রণয় ও বিয়ে। বর্তমানে বাস্তব জীবনের এই জুটি সন্তানের অপেক্ষায় দিন গুনছেন।

এই সিনেমার গল্প গ্রামীণ ওঝা রজব আলী গুণিনকে নিয়ে। হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে নেওয়া হয়েছে সিনেমার গল্প। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম।

আরও আছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেককেই দেখা যাবে এই সিনেমায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ