1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৫৫ Time View

শেষ ম্যাচে তিন-তিনটি সহজ ক্যাচ মিস করেছেন বাংলাদেশ দলের ফিল্ডাররা। আফগানদের বিপক্ষে এই তিনটি ক্যাচ ধরতে পারলে ম্যাচের চিত্র হতে পারতো অন্যরকম।

বলাই বাহুল্য, বাংলাদেশ দলের সঙ্গে নিয়মিত কোনো ফিল্ডিং কোচ ছিলেন না এই সিরিজে। রাজিন সালেহকে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছিল ফিল্ডিং কোচের কাজ সামলানোর জন্য।

ক্যাচ মিসের এই ম্যাচ শেষ হতে না হতেই জানা গেলো, নতুন কোচ নিয়োগ দেওয়া হয়েছে। আফগানিস্তানের সঙ্গে সিরিজ শেষ হওয়ার পর রাতেই ফিল্ডিং কোচ নিয়োগ দিলো বিসিবি। অস্ট্রেলিয়ান শেন ম্যাকডারমটকে জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ পদে নিয়োগ দিয়েছে বিসিবি।

আগামী ৭ মার্চ থেকে তার চুক্তির মেয়াদ শুরু হবে। শনিবার (৫ মার্চ) রাত ১০টার পরে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।

সর্বশেষ ম্যাকডারমট কাজ করেছেন শ্রীলঙ্কা জাতীয় দলের সঙ্গে। এর আগে ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন ম্যাকডারমট।

এছাড়া বিসিবি একাডেমি ও এইচপির হয়েও কাজ করার অভিজ্ঞতা আছে এ অস্ট্রেলিয়ানের। ফিল্ডিং কোচ নিয়োগ দেওয়ার একদিন আগেই, দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ডকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ